কেন মিছে নক্ষত্ররা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

কেন মিছে নক্ষত্ররা কবিতাটি আলো পৃথিবী কাব্য গ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

কেন মিছে নক্ষত্ররা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

কেন মিছে নক্ষত্ররা

কবিতা: কেন মিছে নক্ষত্ররা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

কেন মিছে নক্ষত্ররা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

কেন মিছে নক্ষত্রেরা আসে আর? কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ?
কেন চাঁদ ভেসে ওঠে: সোনার ময়ুরপঙ্ক্ষী অশ্বত্থের শাখার পিছনে?
কেন ধুলো সোঁদা গন্ধে ভ’রে ওঠে শিশিরের চুমো খেয়ে-
গুচ্ছে গুচ্ছে ফুটে অঠে কাশ?
খঞ্জনারা কেন নাচে? বুলবুলি দুর্গাটুনটুনি কেন ওড়াউড়ি করে বনে বনে?
আমরা যে কমিশন নিয়ে ব্যস্ত-ঘাটি বাঁধি-ভালোবাসি নগর ও বন্দরের শ্বাস
ঘাস যে বুটের নীচে ঘাস শুধু-আর কিছু নয় আহা-
মোটর যে সবচেয়ে বড় এই মানবজীবনে
খঞ্জনারা নাচে কেন তবে আর-ফিঙা বুলবুলি কেন ওড়াউড়ি করে বনে বনে?

 

কেন মিছে নক্ষত্ররা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷ বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন৷ অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন।

আরও দেখুনঃ

মন্তব্য করুন