মক্ষিকা মুখর হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মক্ষিকা মুখর হয় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মক্ষিকা মুখর হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মক্ষিকা মুখর হয়

কবিতা: মক্ষিকা মুখর হয়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মক্ষিকা মুখর হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মক্ষিকা মুখর হয় কোথাও দুপুরবেলা গোলাপের গুণে
আমি তার সুর শুনি- চেয়ে দেখি চোখে
সম্পূর্ণ রমণী এক ব’সে আছে নিশিত আলোকে
যদিও ভাঁড়ের গাল ম্লান হল কালি আর চুনে

মক্ষিকা মুখর হয় তবুও দুপুরবেলা গোলাপের গুণে

অনেক জ্যোৎস্নায় ঘুরে অহরহ বৃশ্চিক-রাশিতে
সহসা সূর্যের সাথে দেখা যেন অধিক নীরবতর জলসিড়ি মোহানার তীরে
নির্জন ভূখণ্ড এক দেখা দিয়ে চ’লে এলে ভাঙা দরদালানের ভিড়ে
সামান্য অভয় দিয়ে চেয়ে আছে সাধারণ মানুষের মুখ দেখে নিতে

অনেক আমোদ ঘুরে গিয়েছে সে মীন, তুলা, কর্কট-রাশিতে

চারি-দিকে তিন মাইল ধূলা, মেঘ, গাধা, গাভী, রৌদ্রের ভিড়
যত দূর চোখ যায় নেমে গেছে হৃদয়ের পরিজনদের মতো ছবি
গোলাপের পাশে এসে তাই এক দাঁড়ানো মানবী
প্রতিটি গাধার চোখে- প্রতিটি গাভীর

চারি-দিকে মাইল-মাইল রোদ, ঘাস, কাঠঠোকরা’র ভিড়

দুগ্ধ ও মেঘের ঘ্রাণে চুলের মির্মিরে ঘোড়া-ঘোটকী’র চোখ বুজে আসে
অথবা রোদের রঙে- বোলতা’র গানে
যেখানে কেহই নেই- সেই এক গোলাপের ঘ্রাণে;
তবুও আদপে স্থির- এমনই সে সাদা সাধারণ ভাবে ভালোবাসে।

মক্ষিকা মুখর হয় কোথাও দুপুরবেলা গোলাপের গুণে।

 

মক্ষিকা মুখর হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

মন্তব্য করুন