আবার দেখেছি স্বপ্ন কাল রাতে – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
আবার দেখেছি স্বপ্ন কাল রাতে

কবিতা:আবার দেখেছি স্বপ্ন কাল রাতে
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

আবার দেখেছি স্বপ্ন কাল রাতে,—নক্ষত্রের আলােয় শীতল
আকাশ ছড়ায়ে ছিল শান্ত হয়ে,—মৃত্যুর মতন স্তব্ধ হয়ে;
পৃথিবীর বুক থেকে কে আমারে নক্ষত্রের কাছে ডেকে লয়ে
চ’লে গেল;—সেখানে আকাশে আর ছিলনাকো কোনাে কোলাহল!
তারে আমি বলিলাম, ‘আমিও তাে খুঁজেছি এ আকাশের তল,
সহিষ্ণু নদীর মতাে ঘুম ভুলে সবচেয়ে ক্লান্ত পথ ব’য়ে,
পৃথিবীর অন্ধকার পথে ঘুরে মানুষের মতাে ব্যথা স’য়ে
খুঁজেছি তাে’;—চেয়ে আমি দেখিলাম চোখে তার ভ’রে আছে জল!
চোখ বুজে আমার এ করতল সে কেবল টেনে নিল বুকে,
আর কিছু বলিল না;—বলিবার কি যে ছিল গেলাম তা ভুলে;
নক্ষত্রের কোলে থেকে পৃথিবীর মানুষের মতন অসুখে
বুক তার ভ’রে আছে! পৃথিবীর পার থেকে নিল তাই তুলে
সে আমারে;—যেই বিরহের ব্যথা জেনেছি লাগিয়া আছে মুখে,—
তারই বােধ অনুভূতি জেগে আছে তার চোখে নক্ষত্রের কূলে—।

আরও দেখুন: