ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক

কবিতা: ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পুরুষ:
কোথাও কি গায়িকার জন্ম হবে সীমানায় আর এক বার
তাহার চুলের রং নরকের মেঘের মতন
তাহার সক্রিয় পীঠ পৃথিবীর শ্রেষ্ঠ অন্তঃসার
সে-আলয় আশ্চর্য সূত্রকে আজও করে সংরক্ষণ
সেইখানে অশ্রু আছে, চিত্রসেনী।
পৃথিবীতে আছে অশ্রুজলের লুণ্ঠন।

আমাদের নগরীর পশ্চিমে যে-মেঘ আসে একা
তুরস্ক-মণির মতো- বিকেলের ছায়ার বাতাসে
চেয়ে দেখে নিচে লক্ষ মাইল সমতলে বৃশ্চিকের রেখা
জর্জর বিষের সব বিষয়গুলোকে ভালোবাসে
গত্যন্তর নেই জেনে সময়ে আবদ্ধ হয়ে মেঘ
মূঢ় বিড়ালের ভিড়ে প’ড়ে গিয়ে হাসে।

নারী:
তবুও কিন্নরী গান গেয়েছিল এক-দিন জীবনের জয়ে
নদীর জলের বিম্বে মুখ দেখে খাঁজকাটা কীর্ণ পাখনায়।

পুরুষ:
তবু তারও ঢের পূর্ব থেকে কেউ জানে জানি
প্রসিদ্ধ পঞ্চম অঙ্কে সঙ্গীতের শব্দে পুনরায়
দার্শনিক থামাবে কলম তার কালো বিড়ালের দিকে চেয়ে
এই সব ভিন্ন সূর্যে হংসী আর মনীষীর রোল থেমে যায়।

 

ভিন্ন সূর্য পঞ্চম অঙ্ক । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment