অসমরূপসি কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অসমরূপসি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অসমরূপসি কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অসমরূপসি কবিতা

কবিতা: অসমরূপসি কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অসমরূপসি কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

দু’ দিকে মৃত্তিকা আর মাঝখানে জল
কেবলই ফাঁদল, জল, গাধাবোট, আর জাঁতাকল
রোদের- রাতের ধোঁয়া ধু-ধু
ও-পার- এ-পার থেকে আসুক একটি লোক তবু
কপালের সূর্য দেখে চিনে নেব শুধু
ট্যাড়া মনিব্যাগ দেখে জেবের ভিতরে চাঁদ-
ব’লে গেল অসমরূপসি এক মজুরানি এসে
সাতঘাটে জল খেয়ে প্রিন্সেপ ঘাটে অবশেষে।

কে-বা তাকে বেহালার মিহি তারে তুলে
নিয়ে যাবে মনের ভিতরে
সকলেরই নাকে ডাঁশা ভেঙে গেছে অভিজ্ঞতায়
(সময়ের অকৃত্রিম চড়ে) সমস্ত মাড়ির দাঁত নড়ে
কেবল একটি মেটে- ভূরি-ভূরি মেটে দাঁড়কাক
অনেক নরক ঘুরে এসে
আড়কোলা হয়ে ডুবে- উড়ে যেতে-যেতে
ডুবে গেল অদ্ভুত নির্দেশে
নিজেকে নিতান্ত মেটে- অল্পেয়ে ভেবে
নচেৎ সে মজুরানি মেয়েটির বুকে
লাফাত- হাসাত- আর গেয়ে যেত গান
কডেল- কিডিল- ডিল- কিরিকে- কিরুকে
কডেল- কিডিল- কর- কিরির- কিড়ির
কিড়িকে- কিড়ির- ড়িড়- ড়িড়িড়- বিড়ুকে
হাসাত- লাফাত- আর গেয়ে যেত গান
অসমরূপসি হাড়হাভাতের বুকে

দু’ দিকে মৃত্তিকা আর মাঝখানে জল
কেবলই ফাঁদল, জল, গাধাবোট, আর জাঁতাকল
রোদের- রাতের ধোঁয়া ধু-ধু
ও-পার- এ-পার থেকে আসুক একটি লোক তবু
কপালের সূর্য দেখে চিনে নেব শুধু
ট্যাড়া মনিব্যাগ দেখে জেবের ভিতরে চাঁদ-
ব’লে গেল অসমরূপসি এক মজুরানি এসে
সাতঘাটে জল খেয়ে প্রিন্সেপ ঘাটে অবশেষে।

 

অসমরূপসি কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment