এইখানে গ্রামের প্রান্তর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এইখানে গ্রামের প্রান্তর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এইখানে গ্রামের প্রান্তর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এইখানে গ্রামের প্রান্তর

কবিতা: এইখানে গ্রামের প্রান্তর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এইখানে গ্রামের প্রান্তর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এইখানে গ্রামের প্রান্তর ধ’রে চ’লে যায় শ্মশানের দিকে
কেউ-কেউ;- অদ্ভুত বৃষ্টির রাতে- কুয়াশার ক্বাথ-ভরা শীতের দুপুরে।
তার আগে ইহারাও যুদ্ধ ক’রে গিয়েছিল- সারা-দিন-রাত
বিস্মৃত ভাঁড়ের মতো নিয়েছিল- দিয়েছিল রসিক আঘাত
শজারুর মতো শৌর্যে বিদীর্ণ লেপের নিচে ঢুকে
নেড়েছিল এক-আধটা বল্লম
প্রয়োজন অনুভব করেছিল কড়া পাহারার।

(দেখেছি নগরে আমি ছায়া পড়ে মখমল-পর্দার গায়ে
মূষিক অঞ্জলি পেতে কেউ-কেউ নক্ষত্রের কাছে ভিক্ষা চায়:
‘আমরা প্রমূর্ত অন্ধ, হে লুব্ধক, বেলোয়ারি আলো
এই দেশে।’ সেইখানে জীবনের মীমাংসা ফুরালো)

ইহারা তেমন নয়;- বোমাবিস্ফোরক কিছু নাই আজও ইহাদের দেশে-
আজও নাই; পরোয়ানা জারি হয় গোয়ালে গোরু’র মতো কেশে
সারা-রাত;- বহে যায় খুলির গহ্বর দিয়ে অনন্ত সময়ের নদী
প্রস্তর-যুগের থেকে ডাইনামো’র শতাব্দী অবধি
ভূস্তরের ডাইনোসর কঙ্কালের মতো চুপে নেড়ে
ইহাদের;- যখন ইহারা প্রেমে সম্বােধন করে সময়েরে

দার্শনিক জন্মাতেছে ইহাদের মুখে চেয়ে
ইতিহাস এই সব মানুষকে মূল্যবান আঘাটার মতো গেছে পেয়ে
মহাপৃথিবীর পথে উল্কিপরা এই সব অভিভূত দেহ
শুয়ে আছে;- হয়তো-বা ঘুম শুধু;- হয়তো-বা প্রাণ
নাই আর; তবু এক অগোচর পাশুপত যুদ্ধে সেঁধে গিয়ে
বিশিষ্ট সৈন্যের চেয়ে দূর নগরীর
ঢের বেশি ধর্ষিত ম্লান- মাঘের বৃষ্টির রাতে অগ্নিময় লিঙ্গশরীর।

 

এইখানে গ্রামের প্রান্তর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment