এখনও পেট নিঃসরিত হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখনও পেট নিঃসরিত হয় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখনও পেট নিঃসরিত হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখনও পেট নিঃসরিত হয়

কবিতা: এখনও পেট নিঃসরিত হয়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখনও পেট নিঃসরিত হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখনও পেট নিঃসরিত হয়- দুর্গন্ধ
ফুটপাথ তা দাঁত দিয়ে কেটে- হেসে
প্রজ্ঞাপারমিতার মতো চোখ বুজে থাকে আবার
বোধির নিচে শান্ত হয়ে ব’সে থাকতে চাচ্ছে কেউ
(পেট নিঃসরিত হয়)
ফুটপাথের কাদার উপর কুষ্ঠ-গলিত এই মানুষের জন্য
খানিকটা পচা ভাত ও তরকারি
হে বোধিদ্রুম, এই তরকারি ও ভাতকে কবে মোক্ষ দেবে তুমি
যে সোনার শস্যখেতে তারা জন্মেছিল, সেখানে আমিও ছিলাম
দেখেছি শকুনের ধূসর বাচ্ছা সেই ফসলের সোনার উপর দিয়ে
সাদা মেঘের ও-পারে নীল বাতাসের দিকে উড়ে গিয়েছে
এই ঘোলা জলের হাইড্রেন্টের পাশে ফুটপাথের বিষ্ঠার ভিতর
কী চায় তারা?

মাথার উপরে গোলদিঘির রেলিঙের ও-পারে সবুজ দেবদারু-গাছ
আলো আস্বাদ করছে; কোনও প্রশ্ন নেই।
এক দিন অঙ্গার হয়ে প্রশ্ন করতে হবে তাকে-
কতকগুলো লোক মিলে- হয়তো কতকগুলো ইয়ার ও গুন্ডা মিলে
কতকগুলো কাঠ সাজাবে এক দিন- হয়তো কেরোসিন-কাঠ
কিংবা কোনও কাঠই নয়
আমার দেহকে মৃত্তিকা ও জলের উপর চাপিয়ে
অঙ্গার ক’রে দেবে তারা।
কিংবা কাকের জন্য শূল্য মাংস।
তার পর প্রশ্নের পরিব্যাপ্ত আকাশ থাকবে আমার জন্য;
আজ শুধু একটা টুকরো প্রশ্ন রইল।

 

এখনও পেট নিঃসরিত হয় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment