এখন রাতের শেষে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন রাতের শেষে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন রাতের শেষে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন রাতের শেষে

কবিতা: এখন রাতের শেষে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখন রাতের শেষে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঊর্ণনাভের জালে আবার নেমেছে ব্রহ্মা হৃদয়ের কাজ বুঝে নিয়ে
সেইখানে শান্ত সব শিশিরের সূপে
ভোরবেলা থেকে-থেকে জ্ব’লে ওঠে আধ-ফুট সূর্যের রূপে
ঘাসের উপরে সব ভূতেরা গিয়েছে খেলে- জ্যোৎস্নার রাতে
মহেঞ্জোদড়ো’র থেকে নেমে এসে

তাদের গায়ের ঘ্রাণ এখনও বাতাসে লেগে আছে মনে হয়
একটি ধবল ঘোড়া সন্দেহআতুর হয়ে পল-নিপলের অবলেশে
তাকায়ে রয়েছে দূর চক্রবাল-নীলিমার কুয়াশার দিকে
সেইখানে কারা তবু আছে

অনেক ধূসর ঘোড়া খেলে যেত যদি কোনও মেহগনি-অরণ্যে সেখানে
সোনালি, সবুজ, নীল কাকাতুয়াগুলো যদি জটিল শিকড়শীল গাছে
অসংখ্য ভাষায় হেসে খুন হয়ে ব’লে যায় কমলারঙিন রৌদ্র ঘিরে
তা হলে এ-পৃথিবীর রাজনীতিবিদ, যোদ্ধা, নেতারা এখন
ডুবে যাক সমুদ্রের পুরুভুজ- পাললিক মলের ভিতরে
যদিও তাদের দেশে জন্মেছিল অপরূপ নারীমুণ্ড- শঙ্খের মতন শুভ্র স্তন।

 

এখন রাতের শেষে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment