চীনা শ্রমিকের মৃত্যু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

চীনা শ্রমিকের মৃত্যু কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

চীনা শ্রমিকের মৃত্যু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চীনা শ্রমিকের মৃত্যু

কবিতা: চীনা শ্রমিকের মৃত্যু
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

চীনা শ্রমিকের মৃত্যু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবন ফুরায়ে যায়
মৃত্যু এক শেষ মুণ্ড- চেয়ে দেখ, হে পৃথিবী, হে সময়-
হলুদ হোয়াংহো নদী, হে সময়, প্রিয়জনময়
ব্যাঙের হৃদয়যন্ত্র যেন কাজ করে
শেষ উদীরিত ধমনীতে
আরও কিছু আলোকের তরে

(অন্ধকার উদ্ভিদ-মৃত্যুর তরে)
পর-পর মৃত্তিকার স্তরে
মাটি হয়ে যেতে-যেতে
ঝুরু-ঝুরু কাজ শুধু: ঘড়ির কাঁটার মতো চক্ষুহীন
হে সময়, হে পৃথিবী, ব্যাঙের হৃদয়যন্ত্র অন্ধকার উদ্ভিদমুখীর।

 

চীনা শ্রমিকের মৃত্যু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন

মন্তব্য করুন