পৃথিবীরে ফাঁকি দিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

পৃথিবীরে ফাঁকি দিয়ে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

 

পৃথিবীরে ফাঁকি দিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পৃথিবীরে ফাঁকি দিয়ে

কবিতা: পৃথিবীরে ফাঁকি দিয়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পৃথিবীরে ফাঁকি দিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পৃথিবীরে ফাঁকি দিয়ে যদি আমি চ’লে যাই প্রেমের ভিতরে-
তোমার নিকটে আসি যদি আমি- ভাবিয়াছি কত দিন বন্দরে গিয়ে
এই কথা- তার পর বিস্মৃতি-নদীর ঢেউ সংগ্রহের তরে

এইখানে আসিয়াছি,- কত লুপ্ত পৃথিবীর জানালার নিস্তব্ধ ধূসর
কাহিনি তোমার মুখে,- কত যুগ আগে এই পৃথিবীর ‘পরে
তোমার খোঁপার জন্ম হয়েছিল- ঘরমুখো পাখির ডানার মতো স্বর

পেয়েছিলে; তার পর ঝরিয়া গিয়েছে কত সিন্ধু ধান মাঠ এই পৃথিবীর পথে,
নক্ষত্রেরা খ’সে গেছে,- মানুষের হৃদয়ের থেকে
হারায়ে গিয়েছে কত নক্ষত্রের মতো দেশ এই ক্লান্ত বিমর্ষ জগতে-

ব’লে ধীরে চোখ তুলে দেখিলাম ধানসিড়ি নদীটির ঢেউ
একা-একা বহিতেছে- গোধূলির আরশিতে নিজের বিষন্ন মুখ দেখে;
শেষ কাক-দম্পতিরা বলিতেছে: কেউ নাই, আর নাই কেউ।

 

পৃথিবীরে ফাঁকি দিয়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment