পৃথিবী বিস্তৃত আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

পৃথিবী বিস্তৃত আজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

পৃথিবী বিস্তৃত আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

পৃথিবী বিস্তৃত আজ

কবিতা: পৃথিবী বিস্তৃত আজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পৃথিবী বিস্তৃত আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

পৃথিবী বিস্তৃত আজ সারা-দিন- আকাশ নীলাভ
ধানের গরিমা নিচে শেষ হয়ে যায়
এখুনি সোনা’র মতো ছিল তারা অঘ্রানের রোদে
কেমন বিবর্ণ হয়ে গেছে তবু পউষের মিহি কুয়াশায়

আমি এই বিবর্ণতা ভালোবাসি এমন গভীর নীল দিনে
একটা কী দু’টো সাদা অমেয় নির্জন প্রজাপতি
কোথাও ছিল না আজ দুপুরের মৃত্যুর ভিতরে
খেতের উপরে তবু তাহাদের শরীরের জ্যোতি

ইতস্তত ভেসে উঠে থেকে যায় আকাশের নিচে
যখনই স্মরণ করি: খেত জন্মে-মৃত্যু রৌদ্র প্রজাপতি দু’টি
আমার অজ্ঞাতসারে বৈতরণী-তরঙ্গের দিকে চ’লে যায়
ফিরে তাকাতেই সব নীলিমায় পেয়ে যায় ছুটি

পউষ-দুপুরে এই আকাশের মুখোমুখি সারা-দিন আমি
একটি স্তূপের ‘পরে ব’সে থেকে আমার এ-হৃদয়ের কিছু অন্যায়
বিধৌত হতেছে জানি অপরিচিহ্নিত ধানখেতে
রাতের রৌদ্রের মতো প্রজাপতি পৃথিবীর নিঃশব্দতায়।

 

পৃথিবী বিস্তৃত আজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment