রাত্রি যেন অন্ধকার জল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

রাত্রি যেন অন্ধকার জল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র ওই-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

রাত্রি যেন অন্ধকার জল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

রাত্রি যেন অন্ধকার জল

কবিতা: রাত্রি যেন অন্ধকার জল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

রাত্রি যেন অন্ধকার জল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চারি-দিকে রাত্রি যেন অন্ধকার জল
উষ্ণ সমুদ্রের জল- নিম্ন- সূর্যহীন
নিম্ন সমুদ্রের শান্ত মর্মর আহ্বান যেন দেহ এই
চারি-দিকে সমুদ্রের লতা, মণি, মীন
হৃদয়ের উদ্যমের নাহি ক’ প্রবেশ
স্তব্ধ, নীল,- মৌমাছি-উত্তেজিত দেশ

এখানে ফুরায়ে গেছে পুরুভুজ রন্ধ্রের ভিতর
এইখানে আসে না ক’ ধূসর সময়
পালঙ্কেরে কোনও লুপ্ত পৃথিবীর
ময়ূরীর মতো মনে হয়
চারি-দিকে লুপ্ত সোনা- মৃত লিপি- বিস্মৃত আঘ্রাণ
থেকে-থেকে পায় যেন রূপসির প্রাণ

কত শত শতাব্দীর আগে কত নাশপাতিফল
ফলেছিল কোথা যেন,- পৃথিবীতে স্মৃতি তার আছে
ব্যর্থতায় অবসন্ন (কোনও এক) কবির হৃদয়ে
এইখানে আজও তাহা ধূসর নিদ্রার ঘ্রাণে ফলিতেছে গাছে
আছে সব;- এইখানে কোনও প্রেম পায় না ক’ ক্ষয়
নাশপাতি-ঘ্রাণ কত নিশি কত রূপসির মতো মোহময়।

 

রাত্রি যেন অন্ধকার জল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment