শুধু এক সত্য আছে পৃথিবীতে কবিতাটি বনলতা সেন কাব্য গ্রন্থের অন্তর্গত । বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।

শুধু এক সত্য আছে পৃথিবীতে
কবিতা: শুধু একসত্য আছে পৃথিবীতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: বনলতা সেন

শুধু এক সত্য আছে পৃথিবীতে,—এক আলাে,—রহিয়াছে সে এক সুন্দর
আকাশে-বাতাসে-জলে-অন্ধকারে আমাদের সব আলােড়ন আয়ােজনে
দেখা দেয়;—তাহার ছায়ার মতাে আমরা চলিতে চাই তাহার পিছনে!
জল-ধনুকের মতাে আকাশের উজ্জ্বল মেঘ আর বিদ্যুতের ’পর
আমরা দেখেছি তারে,—যখন হতাশা সব আমদের বুকের ভিতর
পুড়ে গেছে—অপেক্ষায় চোখ মেলে—পলাতক বালকের মতাে সন্তর্পণে
আমরা দেখেছি তারে;—অধীর বিস্ময় এক জাগিয়েছে আমাদের মনে

তারে দেখে;—পশ্চিম মেঘের দিকে ছুটে যায় বিকালের আলােক যেমন
দিন ক্লান্ত হয়ে গেলে,—যেমন নক্ষত্র সব খুঁজে লয় আকাশের তল
পৃথিবীতে রাত্রি এলে,—অশান্ত আকাঙক্ষা লয়ে আমরা তেমন
জানি না যৌবন কবে শেষ হয়ে গেছে কোন্ পৃথিবীর ধুলােতে আমার
তবুও আমার প্রাণ তামিলের কিশােরের মতাে ঐ কিশােরীর পাশে
আবার নতুন জন্ম পায় আজ: কেউ নাই অন্ধকারে কবেকার ঘাসে
কত যে মউরি খই গেছে চারিদিকে ফুটে সব উঠিছে আবার।
আরও দেখুনঃ