ঐখানে সারা দিন । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

ঐখানে সারা দিন কবিতা টি মনবিহঙ্গম কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

ঐখানে সারা দিন । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

ঐখানে সারা দিন

কবিতা: ঐ খানে সারা দিন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

ঐখানে সারা দিন । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

ঐখানে সারা দিন উঁচু ঝাউবন খেলা করে
হলুদ- সবুজ- নীল রঙ তার বুকে:
পাখি মেঘ রৌদ্রের;
তবু আজো হদয়ের গভীর অসুখে

মানবেরা প’ড়ে আছে কেন
আজ অন্ধ শতাব্দীর শতচ্ছিদ্রতার
ভিতর আলোর খোঁজে যদি চ’লে যায়
তবুও শাশ্বত হ’য়ে থাকে অন্ধকার।

ঐখানে সারা দিন । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

নতুন যুগের জন্য তবুও প্রয়ান করা ভালো
চিতল হরিণ ঐ শিঙ তুলে ফিকে জ্যোৎস্নায়
হরিণীকে খোঁজে তবু পাবে না কখনও;
ব্যাঘ্রযুগে শুধু মৃত হরিণীর মাংস পাওয়া যায়।

আরও দেখুনঃ

মন্তব্য করুন