জীবন সঙ্গীত । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

জীবন সঙ্গীত কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

জীবন সঙ্গীত । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

জীবন সঙ্গীত

কবিতা: জীবন সঙ্গীত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

জীবন সঙ্গীত । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি তোমার দু’চোখ:
ভয় নেই, মৃত্যু নয় কোনও এক অপদার্থ অন্যায় আলোক;
তা হ’লে কি এত লোক ম’রে যেত মশালের লালসায়- মাছির মতন?
অমৃতের সিঁড়ি ব’লে মানুষেরা গড়িত কি এত সাদা শ্লোক।

আজ মৃত্যু; এর আগে ম্যাটাডরদের মৃত্যু ছিল না কি স্পেনে?
লড়েছে বীরের মতো, রাঙা রৌদ্রে আপনারে সব চেয়ে হাম্বড়া জেনে
খেয়েছে আঁধার রাত্রি অকস্মাৎ। তবু এক হরিয়াল: বাংলার পাখি
শিকারীর-গুলি-সার-নীলাকাশ ভেবে নেয় মরণকে মেনে।

 

জীবন সঙ্গীত । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

তবু মোরা দিবালোক উত্থাপন করি রোজ শৌণ্ডিকের মতো;
গেলাস ভরিয়া দেই;- মনে হয় কম্পাস, সিন্ধু, রৌদ্র,- জীবন ফলত
ধীমান মৃত্যুর চেয়ে। ম’রে গেছে; ভূস্তরের অন্ধকারে চূর্ণ তারা।
কিন্তু আমাদের আয়ু সানস্পট গিলে ফেলে সূর্যের মতন ব্যক্তিগত।

আরও দেখুনঃ

মন্তব্য করুন