রাত্রি দিন (সংযোজিত) কবিতা টি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার অন্তর্গত। এটি সংকলিত স্বরচিত কবিতার একটি সংকলন যা কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে (বৈশাখ ১৩৬১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে কবির মৃত্যুর পরবর্তী বৎসর ভারত সরকার কর্তৃক এই গ্রন্থটি শ্রেষ্ঠ বাংলা গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং জীবনানন্দ কে এই গ্রন্থের জন্য মরণোত্তর ‘সাহিত্য অকাদেমী পুরস্কার’ প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, জীবনানন্দই এই পুরস্কারের প্রথম প্রাপক।

রাত্রি দিন (সংযোজিত)
কবিতা: রাত্রি দিন (সংযোজিত)
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ

এক দিন এ-পৃথিবী জ্ঞানে আকাঙ্ক্ষায় বুঝি স্পষ্ট ছিল, আহা;
কোনও এক উন্মুখ পাহাড়ে
মেঘ আর রৌদ্রের ধারে
ছিলাম গাছের মতো ডানা মেলে- পাশে তুমি রয়েছিলে ছায়া।
এক দিন এ-জীবন সত্য ছিল শেষ শিশিরের মতো স্বচ্ছতায়;
কোনও নীল নতুন সাগরে
ছিলাম- তুমিও ছিলে ঝিনুকের ঘরে
সেই জোড়া মুক্তো মিথ্যে বন্দরে বিকিয়ে গেল হায়!

অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়
ক’রে ফেলে বুঝেছি সময়
যদিও অনন্ত- তবু প্রেম সে-অনন্ত নিয়ে নয়।
তবুও তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়:
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ-হৃদয়।
আরও দেখুনঃ