অনেক আশ্চর্য বন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অনেক আশ্চর্য বন্ধু কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অনেক আশ্চর্য বন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অনেক আশ্চর্য বন্ধু

কবিতা: অনেক আশ্চর্য বন্ধু
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অনেক আশ্চর্য বন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অনেক আশ্চর্য বন্ধু চ’লে গেছে
দানবীয়, জান্তব, মানবিক
মাঘের গভীর শীতে আসন্ন আকাশে মেঘ- মাঝরাতে
এক-আধ ফোঁটা লোল বৃষ্টি নিয়ে
স্থির হয়ে আছে

মনে হয় আর যেন পৃথিবীর শেষ দিন
ঢের জমির উপড়ায়ে পৃথিবীকে ক্লান্ত ক’রে চ’লে গেছে
ঢের দিকনির্ণয়ের যন্ত্র নিয়ে পরিমাপ শেষ হ’ল
(ক’রে গেছি- পৃথিবীকে, সময়কে)
সকলেরই; কোনও ক্ষুব্ধ আত্মা নাই আর।

অনেক গভীর জ্ঞান পেয়ে গেছে পেঁচা ও মানুষ
তার পর হিম রাত্রি; দিকে-দিকে প্রস্তর-যুগের পর্বতেরা
মানুষকে অবহিত হতে বলে
আহ্নিক গতির সাথে মিশে গিয়ে পৃথিবীর
ধীরে-ধীরে লোষ্ট্র হয়ে যেতে। জঙ্গলের জন্তুরাও যূথে
সেই স্থির অনুভাবে কুয়াশার ফাঁক থেকে চেয়ে আছে
গভীর সোনালী ব্যাঘ্র, দেখো-

কেমন বিবর্ণ হয়ে গেল। বনমোরগের পাখা
কমলা রঙের অগ্নি ধীরে-ধীরে নিভাতেছে তুষের খোসায়
প্যারাফিন দিয়ে যারা মূর্তি সৃষ্টি ক’রে
খানিকটা উষ্ণতা চায় তারা; ধূসর প্রশান্ত হিম- তার পর
মেরুসমুদ্রের দেশে কোনও অগ্নি নাই। আলো নাই।
অনন্ত বরফ থেকে যেই জ্যোতি বার হয়
তা-ই সূর্য। পূর্ণ সমুজ্জ্বল কাস্তে। অঘ্রান ফসল।

 

অনেক আশ্চর্য বন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment