এখনও পেঁচার পাখা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখনও পেঁচার পাখা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখনও পেঁচার পাখা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখনও পেঁচার পাখা

কবিতা: এখনও পেঁচার পাখা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখনও পেঁচার পাখা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখনও পেঁচার পাখা অন্ধকারে ভাসে
শেষরাতে জ্যোৎস্না ম’রে যায়
মাঠের সোনালি খড় কালো হয়ে আসে
তারপর পেঁচা চ’লে যায়
ইঁদুর হারায়

আবার সোনালি হয়ে ওঠে খড়
শিশির রুপালি হয়ে ওঠে
আশা আসে- সাধ আসে
শুধু এক ইঁদুরের ঠোঁটে
ইঁদুরীর ঠোঁট আর নাই
তাহার ব্যথার শব্দ নাই

আমাদের ঘরে এই দু’টি ছিল
সারা রাত জ্যোৎস্নায় হিমে
শুনি নি কি করেছে যে খেলা
করেছে যে মৃত্যু অবহেলা- হায়!
তাই তারা উপেক্ষা জানায়

 

এখনও পেঁচার পাখা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মৃত্যু আর বিরহ যে
জীবনের প্রধান দেবতা
ইঁদুর জানে নি তাহা
ইঁদুর জানে নি সেই কথা
জানিবে না কোনও দিন
জানে শুধু যারা এই ব্যথা মৃত্যুহীন

তারা শুধু ভালোবেসেছিল
জ্যোৎস্না ম’রে গেলে পরে তাই
তখনও সোনালি খড় চেয়েছিল
রুপালি শিশির আলো বিস্ময়ের ঠাঁই
চেয়েছিল- ভালোবাসা চায়;
মৃত্যু আর বিরহে হারায়

আবার সোনালি হয়ে ওঠে খড়…

 

মন্তব্য করুন