অঘ্রান কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অঘ্রান কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অঘ্রান কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অঘ্রান কবিতা

কবিতা: অঘ্রান কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অঘ্রান কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি
এই অঘ্রানেরে ভালোবাসি
হাতে তার
পাণ্ডুর ধানের ছড়া- ছড়াবার শব্দ শুধু
পৃথিবীতে এনেছে সে
বিবর্ণ নীড়ের খড় খসাবার ধ্বনি
পাখিদের পালকের বিবর্ণতা
পুরোনো প্রেমের
ওই সব নীরবতা

অঘ্রানের মাঠে-মাঠে গভীর স্তব্ধতা এই
তারই সুর
পাখিরা- নদীর মুখ- কীট- ঘাস- বিকাল- কুয়াশা
শব্দ ক’রে চলে যেন
পৃথিবীতে আর কোনও ধ্বনি যেন কোনও দিন ছিল না ক’
কোনও দিন থাকিবে না
কোনও দিন ছিল না ক’ আর কোনও বিস্ময় কোথাও
আর কোনও ঘ্রাণ- রূপ-
অঘ্রানের সুন্দরী মুখের
হিম স্থির এ-গভীর ছবি ছাড়া…

 

অঘ্রান কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমারও জীবনে আজ এসেছে অঘ্রান
অপরাহ্ণ- শীত- শান্তি- বিবর্ণতা
বুকে কোনও নীড় নাই
কোনও প্রেম নাই
কোনও আশা নাই

এই নিস্তব্ধতা
ভালোবাসি!

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha