কয়েকটি দার্শনিক সংঘের অভাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কয়েকটি দার্শনিক সংঘের অভাব কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কয়েকটি দার্শনিক সংঘের অভাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কয়েকটি দার্শনিক সংঘের অভাব

কবিতা: কয়েকটি দার্শনিক সংঘের অভাব
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কয়েকটি দার্শনিক সংঘের অভাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জানি আমি এই দিকে- অই দিকে- কয়েকটি দার্শনিক ছিল
মনে হয় যেন তারা প্রকৃতির অন্তঃসত্ত্বা পাণ্ডুলিপি থেকে
কয়েকটি মূল্যবান পাতা তুলে নিয়ে
চ’লে গেছে নিখিলের সমাধান দেখে

প্রশান্ত তাদের আত্মা আজ রাতে- যেন ঐ টেবিলের ‘পরে
আমার নিঝুম কালো কলমের মতো
সূচিমুখ চিন্তার হাত ছেড়ে দিয়ে
খেতেছে গভীর ঘুম- খেতেছে গভীর আরও ঘুম- আপাতত

অনেক ইশারা তারা পেয়েছিল পৃথিবীতে বেঁচে থেকে- বহু দিন-
একটি কমলালেবু, পিচ-ফল, মহিলার মুখ তুলে নিয়ে
কিংবা ভিখিরির হাতে দিতে গিয়ে- কোথায় বৃত্তের রেখা শুরু হল- মুদ্রার
শেষ হল- এই প্লুত নিষেবনে গেছিল হারিয়ে।

আলোর গতির চেয়ে বেগবান হয়ে গেল তবু তারা- ক্রমে-
কর্কশ নখর দিয়ে যতই বুলাই আমি ব্রহ্মাণ্ডের ন্যূব্জ পিঠ অযুত আলোকবার্ষিকীর
তারা ঘুম; আমার কলম- জুতো- আজ এই স্তব্ধ রাতে তাদের প্রতিভূ যদি হয়
স্বর্গ মর্ত্য রসাতল ঘুরে ঘোর মাংস নিয়ে, হে হৃদয়, হবে না নিবিড়?

 

কয়েকটি দার্শনিক সংঘের অভাব । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment