মৃত্যু শুধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

মৃত্যু শুধু কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

মৃত্যু শুধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

মৃত্যু শুধু

কবিতা: মৃত্যু শুধু
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

মৃত্যু শুধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ক্রমেই রচনা ক’রে মৃত্যু শুধু
অবিমৃষ্যকারিতার জোরে
মানুষ সম্পূর্ণতর সফলতা পেয়ে গেল ক্রমে
অবশেষে হাতের ভিতরে

নিটোল ফলের মতো
মৃত্যু আর জীবনের সংমিলন পেয়ে
হৃদয়ের তিক্ততার মাত্রা বেড়ে গেলে
কাঁচ কেউ পায় না ক’ শীতল জলের গ্লাস চেয়ে

সংগঠন করেছে মানুষ তার নক্ষত্রকে
অগ্নি- বায়ু- অমায়িক মহাভূতদের
চাঁদ, সূর্য, মহিলার মুখ, শিশু- লাঞ্ছনের মতো
প্রতিভাত ছবি হলো স্বচ্ছ দর্পণের

পারদ-সংযুক্ত ঘন দর্পণের
সেই এক কঠিন বিস্ময়
সৃষ্টিকে সুরসিক মনীষীর
অধিগত চক্রান্তের মতো মনে হয়

চকিতে তির্যক ভাবে মুকুরকে ধ’রে
সূর্যের ভিতর থেকে সোনালি অগ্নিকে
যখন বিম্বিত করি কোনও এক প্রণয়ীর
কিংবা কোনও মেধাবীর অবহিত জন্তুর মুখে

তখন মুকুর,- আমি,- বিম্বিত আলোক
আর সেই মনস্বীর মুখ
ঘড়ির ঘণ্টার সাথে শূন্য হয়ে গেলে
তবু আমাদের খেলা আবার চলুক

যদি প্রয়োজন হয়- ঘুমের ভিতরে বিম্বে-
অথবা মৃত্যুর পরে- কোনও স্থান খুঁজে
জ্যোৎস্নার নিবিড় রৌদ্রে- ফিডিয়াস-
কিংবা এক ভারতীয় ভাস্করের মনস্বী গম্বুজে।

 

মৃত্যু শুধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment