মৃত মাংস – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

মৃত মাংস – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।

 

মৃত মাংস

মৃত মাংস - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:মৃত -মাংস
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

 

 

ডানা ভেঙে ঘুরে-ঘুরে প’ড়ে গেল ঘাসের উপরে;
কে তার ভেঙেছে ডানা জানে না সে;- আকাশের ঘরে

কোনও দিন- কোনও দিন আর তার হবে না প্রবেশ?
জানে না সে; কোনও-এক অন্ধকার হিম নিরুদ্দেশ

ঘনায়ে এসেছে তার? জানে না সে, আহা,
সে যে আর পাখি নয়- রঙ নয়- খেলা নয়- তাহা

জানে না সে;- ঈর্ষা নয়- হিংসা নয়- বেদনা নিয়েছে তারে কেড়ে!
সাধ নয়- স্বপ্ন নয়- এক বার দুই ডানা ঝেড়ে

বেদনারে মুছে ফেলে দিতে চায়;- রুপালি বৃষ্টির গান, রৌদ্রের আস্বাদ
মুছে যায় শুধু তার,- মুছে যায় বেদনারে মুছিবার সাধ।

 

আরও দেখুন:

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha