যত বার প্রশ্ন আমি করিলাম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

যত বার প্রশ্ন আমি করিলাম কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র ওই-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যত বার প্রশ্ন আমি করিলাম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যত বার প্রশ্ন আমি করিলাম

কবিতা: যত বার প্রশ্ন আমি করিলাম
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যত বার প্রশ্ন আমি করিলাম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যত বার প্রশ্ন আমি করিলাম- দিলে তুমি স্নিগ্ধ প্রত্যুত্তর
আধো-ঘুম চোখে যেন নক্ষত্রেরা চুরি ক’রে নেমে চুমো খায়
সাদা-সাদা পাখি যেন আশ্বিনের মূঢ় জ্যোৎস্নায়
উড়িতেছে; ঘাস যেন ভালোবেসে ঘুমাতেছে মৃত্তিকার ‘পর

পৃথিবীর পিস্টনের শব্দে তুমি রুদ্ধ হয়ে- লুকায়েছ এখন কোথায়
চারি-দিকে রৌদ্র, ক্লেদ- মানুষের কলরব,- এঞ্জিনের গতি
‘একটি পয়সা দাও’ বলে এক কালো মেয়ে: বিমর্ষ চুলের অব্যাহতি
বাকি সব: এই-ছিল-এই-নাই মুরগির রক্তে হিঁচড়ায়।

 

যত বার প্রশ্ন আমি করিলাম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন