সপ্তক কবিতা – জীবনানন্দ দাশ ( সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ , ১৯৪৮)

সপ্তক কবিতা – সাতটি তারার তিমির কবি জীবনানন্দ দাশের লেখা পঞ্চম কাব্যগ্রন্থ। ১৯৪৮ খ্রিষ্টাব্দে (১৩৫৫ বঙ্গাব্দ) কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই এই কাব্যগ্রন্থের বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে।

 

সপ্তক কবিতা

সপ্তক কবিতা - জীবনানন্দ দাশ ( সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ , ১৯৪৮)

 

কবিতা:সপ্তক- কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ

 

এইখানে সরোজিনী শুয়ে আছে, —জানি না সে এইখানে শুয়ে আছে কিনা।
অনেক হয়েছে শোয়া;— তারপর একদিন চ’লে গেছে কোন দূর মেঘে।
অন্ধকার শেষ হ’লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে:
সরোজিনী চ’লে গেলো অতদূর? সিঁড়ি ছাড়া—পাখিদের মতো পাখা বিনা?
হয়তো বা মৃত্তিকার জ্যামিতিক ঢেউ আজ? জ্যামিতির
ভূত বলে: আমি তো জানি না।
জাফরান আলোকের বিশুষ্কতা সন্ধ্যার আকাশে আছে লেগে:
লুপ্ত বেড়ালের মতো; শূন্য চাতুরির মূঢ় হাসি নিয়ে জেগে।

 

আরও দেখুন:

মন্তব্য করুন