আজকে আমরা আলোচনা করবো আমি বসে আছি তব দ্বারে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন।

আমি বসে আছি তব দ্বারে কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি বসে আছি তব-দ্বারে ;
কত যে ডাকি বারে বারে!
দেখ, বিরহী বিহগ করুণ গাইল,
কুসুমে সাজি অরুণ আইল ;
—দুয়ার খোল, লহ আমারে!
এসেছি হেথা অনেক ঘুরে,
যাইতে হবে অনেক-দূরে;
পথের অতিথি চাহে তোমারে!
এসেছি হেথা তোমার তরে,
চরণে বেদনা, কুসুম করে ;
এ বন-মালা দিব কাহারে?
