আজকে আমরা আলোচনা করবো ও জীবন-সুখের পথিক কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ও জীবন-সুখের পথিক কবিতা | অতুলপ্রসাদ সেন

ও জীবন-সুখের পথিক, ভুল পথে আর চলবি কত?
চলিয়ে অবিশ্রান্ত হলি-ক্লান্ত, তার দেখা তুই পেলি না তো।
কতবার মোহের বশে, ভাবিলি ওই বুঝি সে,
গেলি তুই ঊর্ধ্বশ্বাসে কাছে হেসে;
সুখ ভেবে কোল দিলি তারে, লাগল দুঃখের মতো!
পর-সুখ খুঁজবি যবে, নিজ-সুখ পাবি তবে,
ও পথিক, পথ চলা তোর সফল হবে ;
আপনারে হারাবি যত ঘরের পুঁজি বাড়বে ততো।
দুঃখে যে বুক-ভাসাবে, সুখেতেই সেই হাসাবে,
তাঁর হাতে সঁপে দিয়ে চল্ রে পথিক চল্ রে ভবে ;
নয়নে সিঞ্চিলে জীবন অন্তরে ফুল ফুটবে শত!
