কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক।

 

কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা

 

কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা

 

কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা

 

কাঙ্গাল বলিয়া করিও না হেলা, আমি পথের ভিখারী নহি গো।
শুধু তোমারই দুয়ারে অন্ধের মত অন্তর পাতি রহি গো।

শুধু তব ধন করি-আশ,
আমি পরিয়াছি দীন-বাস ;
শুধু তোমারই-লাগিয়া গাহিয়া গান মর্ম্মের কথা কহি গো।

মম সঞ্চিত পাপ পুণ্য
দেখ, সকলি করেছি শূন্য ;
তুমি নিজ হাতে ভরি দিবে, তাই রিক্ত হৃদয় বহি গো।

 

কাঙ্গাল বলিয়া করিও না হেলা কবিতা

মন্তব্য করুন