আজকে আমরা আলোচনা করবো কার লাগি সজল আখি, ওগো সুহাসিনী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলায় ঠুংরি গীতিধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলি শাহ। অতুল প্রসাদের বিশেষত্ব এই যে, তিনি বাংলা গানের সুর-তালের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্তানি রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি উত্তর ভারতে কাটান।

কার লাগি সজল আখি, ওগো সুহাসিনী কবিতা

কার লাগি সজল-আখি, ওগো সুহাসিনী?
হৃদয়ে তব কি ব্যথা নব, ওগো হৃদয়-বিলাসিনী?
প্রভাত-ফুলে তারই হাসি দেখিয়া কি মন উদাসী?
দেখাল কি তার-আঁখি নিঠুর নিশীথিনী?
অঙ্গনে বিহঙ্গগীতি তারই কি আহ্বানস্মৃতি?
কারে যাচি’ মৌন আজি, ওগো সুভাষিণী?
