আজকে আমরা আলোচনা করবো কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে?
কে বল কিনিবে তারে ভবের ভরা হাটে?
এ জীবন-জমীন বড়ই ঊষর,
বরষ বরষ বরষে তবু ধূলায় ধূসর,
তাই নিরাশ হয়ে বসে আছি মনের মলিন বাটে।
খুব গভীর করে দাও লাঙ্গলের চির,
ঢাল তাহে যত পার নয়ন-কুপের নীর ;
লাগে লাগুক্ হুলের খোঁচা, চরণ রেখো” বাঁটে।
তুমিই জান, ওহে হলধর!
কি দিয়ে ভরিবে আমার-খালি গোলাঘর ;
শেষে ক’রে বোঝাই, ভেবে না পাই,
নে যাবে কোন্ ঘাটে!
