আজকে আমরা আলোচনা করবো গায় পঞ্চম রাগ মুক্ত গগণ, মুগ্ধ ভুবন কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

গায় পঞ্চম রাগ মুক্ত গগণ, মুগ্ধ ভুবন কবিতা

গায় পঞ্চম রাগ-মুক্ত গগণ, মুগ্ধ ভুবন,
সবে শারদ-সঙ্গীত গাহে ;
প্রভাত নিরমল, পুষ্পিত পরিমল,
নিশীথিনী উজল নয়নে চাহে!
