যতদিন আলো আছে – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থযতদিন- আলো আছে প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
যতদিন আলো আছে

কবিতা:যতদিন- আলো আছে
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

যতদিন -আলো আছে আমাদের জাগিবার শেষ অবসর
যতদিন রয়েছে এ-পৃথিবীতে,- উচ্ছৃঙ্খল সৃজনের পানে
আমরা তাকায়ে রব ততদিন;- যদি কোনও শৃঙ্খলার গানে
আকাশ ভরিতে পারি,- শান্ত ক’রে দিতে পারি পৃথিবীর জ্বর
আমাদের গানে যদি;- হাত ধ’রে আসিয়াছি তাই পরস্পর!
একদিন অন্ধকারে মৃত্যু এসে কথা কবে আমাদের কানে,-
জানি না কি? আজ তবু আসিয়াছি হে জীবন, তোমার আহ্বানে!
ঘুমের সান্ত্বনা ভুলে জেগে আছি বেদনার গহ্বরের পর!
জেগে আছি ধীর চোখে;- তাহাদের স্থির আলো ল’য়ে
আকাশে নক্ষত্র জাগে শৃঙ্খলায় আকাশের নক্ষত্রের সাথে;
তাহাদের ছন্দ এনে সৃজনের অন্ধকারে যদি স্থির হয়ে
আমরা জ্বলিতে পারি; যদি পারি নক্ষত্রের মতন জ্বালাতে
পৃথিবীরে;- আগুনের অসহিষ্ণু স্ফুলিঙ্গের মতো আজ স’য়ে
তারার আলোর মতো জ্বলিয়া উঠিতে পারি যদি কালরাতে!

আরও দেখুন: