মুহূর্ত কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ -দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ- দাশ।
মুহূর্ত কবিতা

কবিতা:মুহূর্ত কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

মেঘ ঘোরাফেরা করে চেতনার অগ্নিসন্ধি ঘিরে
মাথা থেকে পা অবধি ধীর হয়ে আছে ঘনজল
হাঁসের ডানার ভারে চোখের পাতায় কোমলাভা
দিকচক্রবাল থেকে ধূসরতা কেন্দ্রে নিয়ে আসে
শিরায় ফোয়ারা হয়ে উঠে আসে বায়বীয় স্রোত
ঈথারে মিলিয়ে দেয় বেঁচে থাকবার আলো, ছটা—
তারপরে নুয়ে পড়ে মাটির উপরে, নুয়ে পড়ে
চিকণ ঘাসের মূলে বহমান চারণের পায়ে
এবং সমস্ত সত্তা ধারণে ধরিত্রী হয়ে ওঠে
—কবিতা মুহূর্ত চায়, শিকড়ে সর্পিল স্বাধীনতা । 
আরও দেখুন: