উদয়ান্ত কবিতা – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

উদয়ান্ত কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ- দাশ।

 

উদয়ান্ত কবিতা

উদয়ান্ত কবিতা - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:উদয়ান্ত- কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

 

 

সূর্যের উদয় সহসা সমস্ত নদী
চমকিত ক’রে ফেলে- আকস্মাৎ দেখা দিয়ে-
চ’লে যায়;- হাড়ের ভিতরে মেঘেদের
অন্ধকার;- স্তম্ভিত বন্ধুর মতো ভোর
এইখানে সাধু রাত্রির হাত ধ’রে
তাকে শ্রেয়তর চালানির মূল জেনে
নিখিলের- মৃত মাংসের স্তূপ
চারি-দিকে; তার মাঝে ধন্বন্তরি, কালনেমি
কিছু চায়:
দুস্তর চাদর গায়ে অন্ধ বাতাসের।
সূর্য তবু- সূর্য যেন জ্যোতি:
প্রতিবিম্ব রেখে গেছে তরবারে- ভাঁড়ের হৃদয়ে,
ধর্মাশোকের মনে।
করজোড়ে ভাবে তারা:
ঝলিছে সারস-শব ঢের
বৈতরণী তরঙ্গের দিকে ভেসে যেতে-যেতে
লোকোত্তর সূর্যের আমোদে।

 

আরও দেখুন:

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha