জল কবিতা – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
জল কবিতা

কবিতা:জল -কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

তােমায় ভালােবেসেছি আমি, তাই
অন্ধকারে ঘাসের গন্ধ পাই;
কালাে বেতের ফলে নিবিড় দিন
কোথার থেকে আবার এল ভেসে।
মনে পড়ে, জলের মতন ঘরে অবিরল
পেয়েছিলাম জামের ছায়ার নিচে তােমার জল,
যেন তােমার আমার হাজার-হাজার বছর মিল,
মনের সঙ্গে শরীর যেমন মেশে;
মৃত্যু এলে, মরে যেতে হবে
ভালােবাসা নদীর জলের মতন হয়ে রবে,
জলের থেকে ছিড়ে গিয়েও জল
জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে।

আরও দেখুন: