সমুদ্ পায়রা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।
সমুদ্ পায়রা

কবিতা:সমুদ্র- পায়রা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

কেমন ছড়ানো লম্বা ডানাগুলো সারা-দিন সমুদ্রপাখির।
যত দূর চোখ যায় সাগরের গাঢ় নীলিমায়
নিজেকে উজোতে গিয়ে চোখের নিমেষে
সকালবেলার রোদ পাখি হ’য়ে যায়।
কোথায় আফ্রিকা আলুলায়িত শ্বেতাঙ্গ-নীল চোখে-
এ-পৃথিবী কবলিত হয়,-
কোথায় চড়ুই দেখে বেড়ালের নির্জন চোখের
নীলিমা কি জীবন- কি মৃত্যুর বিস্ময়,-
অনুভব ক’রে প্রিয় মনে হয় জীবনই গভীর,-
মদির মৃত্যুর সাথে ঐতিহাসিক কাল খেলে;
সৈকতে বাজারে মৃত পমফ্রেটের অমাযামিনীর
নক্ষত্রে সূর্যের মতো পাখি তুমি এলে।

আরও দেখুন: