আমদের আজকের আলোচনার বিষয় ওমর আলী প্রকাশিত গ্রন্থসমূহ।
ওমর আলী সম্পর্কে কিছু তথ্যঃ-
ওমর আলী (ইংরেজি: Omar Ali) (২০ অক্টোবর ১৯৩৯ – ৩ ডিসেম্বর ২০১৫) একজন বাঙালি বাংলাদেশী রোম্যান্টিক কবি যিনি ষাট দশকের কবি হিসেবে চিহ্নিত। তিনি তার রচিত প্রেমের-কবিতাসমূহের জন্য বিখ্যাত। শ্যামবর্ণা স্বাস্থ্যবতী আদিম বাঙালি নারীকে তিনি তার সমস্ত ইন্দ্রিয়ানুভূতি দিয়ে আবিষ্কার করতে উদ্যোগী হয়েছেন। তার কবিতায় গ্রাম বাংলার মাটির অকৃত্রিম সোঁদা গন্ধ মেলে। প্রেয়সীর সংস্পর্শ, মিলন ও বিরহ, অফুরন্ত প্রকৃতি সৌন্দর্যের রোমান্টিক অনুকল্পে তার কাব্য বাঙময় হয়েছে।
তিনি হাম্মাদিয়া হাই স্কুল থেকে ১৯৫৫ সনে প্রবেশিকা, কায়েদে আযম কলেজ থেকে ১৯৬২ সনে উচ্চ মাধ্যমিক, এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৬৫ সনে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সনে ইংরেজিতে স্নাতকোত্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বাঙলায় স্নাতকোত্তর করেন।

ওমর আলী প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কবিতা
-
“অরণ্যে একটি লোক” (১৯৬৬),
-
“আত্মার দিকে” (১৯৬৭),
-
“সোনালি বিকেল” (১৯৬৫),
-
“নদী””(১৯৬৯),
-
“নরকে বা স্বর্গে” (১৯৭৫),
-
“বিয়েতে অনিচ্ছুক একজন” (১৯৭৫),
-
“প্রস্তর যুগ তাম্র যুগ” (১৯৭৪),
-
“স্থায়ী দুর্ভিক্ষ সম্ভাব্য প্লাবন” (১৯৭৫),
-
“তেমাথার শেষে নদী” (১৯৭৪),
-
“নিঃশব্দ বাড়ি” (১৯৭৩),
-
“কিছুদিন” (১৯৮০),
-
“ডাকছে সংসার” (১৯৮৫),
-
“যে তুমি আড়ালে” (১৯৮৭),

-
“ফুল পাখিদের দেশ” (১৯৮৩),
-
“ফেরার সময়” (১৩৯৬),
-
“স্বদেশে ফিরছি” (১৯৭৯),
-
“একটি গোলাপ” ১৯৬৮,
-
“লুবনা বেগম” (১৯৯৩),
-
“প্রসারিত করতল” (১৯৯২),
-
“ছবি” (১৯৯০),
-
“শুধু তোমাকে ভালো লাগে” (১৯৯৪),
-
“তোমাকে দেখলেই” (১৯৯৫),
-
“ভালোবাসার দিকে” (১৯৯১),
-
“এখনো তাকিয়ে আছি” (১৯৮৭),
-
“ভালোবাসার প্রদীপ” (১৯৯৬),
-
“হৃদয় ছুঁয়ে আছে ঝড়” (১৯৯৮),
-
“গ্রামে ফিরে যাই” (১৯৯৮),

-
“আমার ভেতরে খুব ভাঙচুর হচ্ছে” (২০০১),
-
“শ্রেষ্ঠ কবিতা” (২০০২)।