এই পথ দিয়ে কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

এই পথ দিয়ে
কবিতা: এই পথদিয়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

এই পথ দিয়ে কেউ চ’লে যেত জানি।
এই ঘাস
নীলাকাশ-
এ-সব শালিখ সোনালি ধান নরনারীদের
ছায়া-কাটাকুটি কালো রোদে
সে তার নিজের ছায়া ফেলে উবে যেত;
আসন্ন রাত্রির দিকে সহসা দিনের আলো নষ্ট হয়ে গেলে
কোথাও নতুন ভোর র’য়ে গেছে জেনে
সে তার নিজের সাধ রৌদ্র স্বর্ণ সৃষ্টি করেছিল।

তবুও রাত্রির দিকে চোখ তার পড়েছিল ব’লে
হে আকাশ, হে সময়, তোমার আলোকবর্ষব্যাপ্তি শেষ হ’লে
যখন আমার মৃত্যু হবে
সময়ের বঞ্চনায় বিরচিত সে-এক নারীর
অবোলা রাত্রির মতো চোখ মনে রবে।
আরও দেখুনঃ