কে এসে যেন কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

কে এসে যেন
কবিতা: কে এ-সে যেন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

কে এসে যেন অন্ধকারে জ্বালিয়ে দিলো বাতি,
বললে, ‘আমার অপার আকাশবলয় থেকে স্বাতী
তোমার ঘরে এসেছে আজ নেমে;
তবুও দূরে স’রে গিয়ে তুমি
হারিয়ে যেতে চাও কি আত্মপ্রশ্নে ঘুরে-ফিরে?

অথবা জনগণসেবার ভিতরে শিশিরে
লুপ্ত ক’রে দেবে কি জ্ঞানকামীর মরুভূমি?
সবের ওপর সত্য আগুন- অমেয় মোম শুধু,
আর সকলই শূন্য আশা, অন্ধ অনুমিতির মতন ধু-ধু।’
আরও দেখুনঃ