রশ্মি এসে পড়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

রশ্মি এসে পড়ে কবিতা টি সুদর্শনা কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

রশ্মি এসে পড়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

রশ্মি এসে পড়ে

কবিতা: রশ্মি এ-সে পড়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

রশ্মি এসে পড়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

রশ্মি এসে পড়ে- ভোর হয়,
বেঁজে ওঠে পাপীতাপীদের গালাগালি;
চারিদিকে মানুষের মৃত্যু হয় মাছির মতন;
মনে হয় অন্তরীক্ষে সৃষ্টির মরালী
হ’য়ে যেতে- তুমি যদি সে রকম আশ্বাসের দেশে

রশ্মি এসে পড়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

র’য়ে যেতে; কিন্তু তুমি আমি
আজকের চেতনার ইতিহাসবহনের পথে
রক্তাক্ত নদীর অনুগামী
নদীর ভেতরে অন্য স্বচ্ছতার যে-অনুশীলন
মাঝে-মাঝে দেখেছি তা ইতিহাসে প্রেমিকের মন।

আরও দেখুনঃ

মন্তব্য করুন