জোনাকী কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

জোনাকী কবিতা টি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

জোনাকী কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

জোনাকী কবিতা

কবিতা: জোনাকী
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

 

জোনাকী কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

অসংখ্য সবুজ শিমে শিমলতা পাতা ভ’রে আছে;
শিম পাড়ি;- মেয়েটিও আছে কাছে-কাছে;
চার বছরের ছোটো মেয়ে;
কাপছিলো হিমে;
আঁচল ফেলেছে ভ’রে শিমে
জায়গা নেই যে এক তিল,
তবু সে বাড়াল হাত- তারপর থেমে গিয়ে নিজ মনে বললে, ‘কেমন নীল-

 

জোনাকী কবিতা । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

কেমন সুন্দর নীল শিমগুলো-
ঐ শিমগুলো, বাবা, গাছেই থাকুক।’
নদীর মতন টলমল চোখে তাকাল সে- তারপর মুখ
নামিয়ে সে চ’লে গেলো-

বেলা শেষ হ’লে
শুনলাম ডুবে গেছে পুকুরের জলে।
অনেক গভীর রাতে দ্যাখা গেলো জোনাকি-পোকার সাথে নক্ষত্রের তলে
শিমগুলো খেলা করে শিশিরের জলে;
আমাকে দাঁড়াতে দ্যাখে বলে তারা: ‘বুঝেছ তো কে এই জোনাকী?
‘চিনেছ?’ বললে রাতের লক্ষ্মীপাখি।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha