আমদের আজকের আলোচনার বিষয় শাহাবুদ্দীন নাগরী প্রকাশিত গ্রন্থসমূহ।
শাহাবুদ্দীন নাগরী সম্পর্কে কিছু তথ্যঃ-
শাহাবুদ্দীন নাগরী (জন্ম অক্টোবর ৬, ১৯৫৫) বাংলাদেশের একজন প্রথিতযশা বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি একজন আধুনিক রোম্যান্টিক কবি যিনি ১৯৭০ দশকের কবি হিসেবে চিহ্নিত। তিনি শিশুসাহিত্যিক হিসেবে সমধিক সমাদৃত। তার রচিত ছড়া ১৯৭০-এর দশকের মধ্যভাগ থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
একই সঙ্গে তিনি ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, সুরকার, গায়ক এবং নাট্যকার হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ১৯৯০-এর দশকে পত্র-পত্রিকায় কলাম লিখে বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছে সমাদর লাভ করেন। তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন। জীবিকাসূত্রে তিনি সরকারী চাকরিজীবী। ২০০৮-এ কোলকাতায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে তার এক খণ্ড জমি প্রদর্শিত হয়। দীর্ঘকাল শিশু সাহিত্যিক হিসাবে প্রখ্যাত হলেও একবিংশ শতাব্দীর শুরু থেকে তিনি প্রধানত কবি এবং গায়ক এই দুই পরিচয়ে খ্যাতিমান হয়ে ওঠেন।

শাহাবুদ্দীন নাগরী প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কবিতা
-
ভালোবাসা আমার ঠিকানা (১৯৯৩)
-
ঘাতক তুমি সরে দাঁড়াও (১৯৯৩)
-
এক মুঠোতে দুঃখ আমার এক মুঠোতে প্রেম (১৯৯৫)
-
ও দেবী ও জলকন্যা (১৯৯৮)
-
করতলে চুমু দেয় চাঁদ (১৯৯৯)
-
মধ্যরাতে পায়ে দিলাম চুমো (২০০১)
-
কবিতাসমগ্র (২০০২)
-
আগুনের ফুল ফোটে ঠোঁটে (২০০৩)
-
দরোজায় দাঁড়িয়ে আছি (২০০৪)
-
চড়বসং (২০০৫)

-
দুলে ওঠে রূপালি চাদর (২০০৬)
-
বৃষ্টি ও জোছনার কবিতা (২০০৯)
-
মুছে যায় জলরং ছবি (২০০৮)
-
প্রেমের কবিতা (২০০৯)
-
জলের নিচে জলছায়া (২০১০)
-
Midnight Locomotive and Other Poems
-
মধ্যরাত্রির লোকোমোটিভ এবং অন্যান্য কবিতা (২০১০)
-
ভেঙে যায় মধুর পেয়ালা (২০১১)
-
The Black Cat and Other Poems
-
কালো বিড়াল এবং অন্যান্য কবিতা (২০১১)
-
কবিতাপুর (২০১২)

-
নির্বাচিত ১০০ কবিতা (২০১৩)
-
যেখানে খনন করি সেখানেই মধু (২০১৪)