কাদাখোঁচাদের শব্দ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কাদাখোঁচাদের শব্দ
কবিতা: কাদাখোঁচাদের শব্দ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কাদাখোঁচাদের শব্দ- বার-বার বুড়িটির বুকভাঙা দীর্ঘশ্বাস- ইটখসা ছন্নছাড়া বাড়িটার মুখ
শিশুর মনের ভয় অকারণ- মৃত ইঁদুরের রাশ- মাছি- আস্তাকুঁড়
যাহা কিছু অসুন্দর- রুগ্ন- নষ্ট-প রাজিত: আমার হৃদয়ে আনে গভীর অসুখ
তোমার মুখের রূপ রাঙা করবীর মতো যে-স্বপ্ন জাগাতে চায় তারে তারা ক’রে দেয় দূর
সারা-দিন অপেক্ষায় থাকি আমি: কখন সন্ধ্যার নদী আর শান্ত জল
আর ঐ নীরব চিলের ডানা- আর তার সোনালি ফুলের নীল নারকেল-বন
আর বাঁশ-জামের ভিতরে হাওয়া ধূসর নদীর পারে গান গা’বে নরম সচ্ছল
তোমার মুখের রূপ রাঙা করবীর মতো যে-স্বপ্ন জাগাতে চায় হৃদয়ে ফুটিবে তখন।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷