স্থবির মানুষও দেখি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

স্থবির মানুষও দেখি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

স্থবির মানুষও দেখি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

স্থবির মানুষও দেখি

কবিতা: স্থবির মানুষও দেখি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

স্থবির মানুষও দেখি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

স্থবির হবে না তুমি কোনও দিন- স্থবিরের মতো নীরবতা
আসুক হৃদয়ে তবু;- হেমন্তের ধূসর বিকালে
প্রবেশ করিছে প্রাণে মৃতদের কথা-
কাঠবিড়ালিরা সব অশ্বত্থের ছালে

কীসের সুঘ্রাণ পায়?- এই মৃত্তিকায়- এই মাঠে
এই ঘাসে- এ-সব আকাশে
কবেকার নির্জন ভূতেরা যেন হাঁটে
আমার চেয়েও তারা পৃথিবীরে বেশি ভালোবাসে-

বাদুড়ের স্তব্ধ পথে- বাতাসে- শিশিরে-
পথে-পথে বাগানের ফুলে- বিবর্ণ গহ্বরে
খসা দেয়ালের গন্ধে- ঘুমে-ঘোর মাছিদের ভিড়ে
অনেক বিলুপ্ত সোনা ফিরে আসে ঘরে।

 

এই পথ দিয়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন