কোথায় যেতেছ তুমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কোথায় যেতেছ তুমি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র ওই-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কোথায় যেতেছ তুমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কোথায় যেতেছ তুমি

কবিতা: কোথায় যেতেছ তুমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কোথায় যেতেছ তুমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কোথায় যেতেছ তুমি আবদুল বুড়ো
ধূসর বিকেল তারে গাছের পড়ন্ত ছায়া নিয়ে
নিবিষ্ট রোদের রং, সাদা পথ, ধুলো নিয়ে ডাকে
কোথায় যেতেছ তুমি সত্তর বছর ধ’রে ঘষা পথ দিয়ে

অন্য কেউ ডাকে তারে- (বুড়ো কিছু শোনে না ক’)- ঢের দিন হল তার শুনিবার কান
গহ্বরে হারায়ে গেছে- দেখে না ক’ কিছু
গোরুর-গাড়িটি তার কোথায় চাঁদের দিকে চ’লে যায়
কাহাদের মৃত সব গোরু আর গাড়িদের পিছু

আবদুলের গাড়ি যায় উপেক্ষায়- উপেক্ষিত হয়ে
পৃথিবীর স্থবিরতা যেমন চলেছে চির-দিন
কবেকার সুরখির রঙে আজও গাড়ির বাক্স তার লাল
বাতাসের বোঝা নিয়ে কারবারে তার পর হল ঢের ঋণ

জ্যোৎস্নার বোঝা নিয়ে কারবার- হ্যাট- হ্যাট- হ্যাট-
কী খেয়ে যে বেঁচে থাকে আবদুলের গোরু!
পৃথিবীর ঘাস আছে তাহাদের? কিম্ভূত কিমাকার
বরং হাওয়ার ঘাস ভালোবাসে আবদুলের হানিফ! সমরু!

 

কোথায় যেতেছ তুমি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন