জর্নাল ১৯৩৬ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

জর্নাল ১৯৩৬ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

জর্নাল ১৯৩৬ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জর্নাল ১৯৩৬

কবিতা: জর্নাল ১৯৩৬
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

জর্নাল ১৯৩৬ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বিস্মৃতি ধুলোর মতো জড়ো হয় যেইখানে-
সেই হিম নিস্তব্ধ আঁধারে
এক বার- আধ বার- চেয়ে দেখি
আজও আমি সেইখানে তারে
খুঁজে পাই;
নিচের তলায় ঠাণ্ডা রোগা অন্ধকারে
রেলিঙের ধারে
রয়েছে দাঁড়ায়ে

আলোর বেগের মতো প্রাণ
ছিল সেই যুবকের:
সূর্য আর নক্ষত্রের যেন সে সন্তান!

তবু তার ভালো লাগে যেন স্থবিরতা
সেখানে সময় শুধু ধূসর ঘড়ির মতো কথা
ব’লে ক্লান্ত- ক্লান্ত ক’রে রাখছে হৃদয়;
ব’সে থেকে ব’সে থেকে ব’সে থেকে মানুষের ক্ষয়
একটি নারীর জন্য হয়।

আমার এ-জীবনের দীর্ঘ- দীর্ঘতর স্তর- অলিগলি ঘিরে
ঈশ্বর- বাসনা- স্বপ্ন- কত বার গেছে সব ছিঁড়ে
শুধু তার প্রতীক্ষা আমাকে
কুশপুত্তলির মতো বার-বার সৃষ্টি ক’রে চলে!
ব্রহ্মাণ্ডের স্বতঃসৃষ্টি- কত প্রলয়ের কোলাহলে
টলে না তবুও তার প্রেমিকের মন
তবু সে খাতক, আহা, সময়ই প্রকৃত মহাজন।

 

জর্নাল ১৯৩৬ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment