বেকার মাঝ বয়সি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বেকার মাঝ বয়সি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বেকার মাঝ বয়সি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বেকার মাঝ বয়সি

কবিতা: বেকার মাঝ বয়সি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বেকার মাঝ বয়সি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বেকার মাঝ-বয়সি তার ক্যাম্বিসের জুতোকে গ্রাহ্য করল না আর
ব্যাঙের পচা চামড়া নিয়ে অনেক দিন খেলা করেছে সে
এখনও এই ফতুয়া আর জুতো
ছক্কু খানসামা’র গলির থেকে
খিদিরপুরে পৌছিয়ে দিতে চায় তাকে
কী আস্পর্ধা!- জলপায়রা’কে বাগে পেয়ে শেয়ালের কী পৈশাচিক স্ফূর্তি

পাঁচটি টাকার একটি চাকরি নেই- ঘরে তিনটি মেয়ে
(মেয়েদের মা-যে ম’রে গেছে সে-ই খানিকটা আশার জিনিস
তারই জোরে-জোরেই মানুষটা বেঁচে আছে আজও)
সেই আনন্দের
কিন্তু তিনটি টাকার চাকরিও নেই
চাকরি ছিল না
চাকরি হবে না কোনও দিন
সৃষ্টির ভিতরে একটা আবেগ রয়েছে যার জোরে পাটের বাজারে
অনেক রাজার সৃষ্টি হয়
মানুষের কল্যাণ ক’রে যাঁরা অনেক যশ পেয়েছেন, তাঁরা পার্স’ও পান আবার
(পার্স কীসের জন্য?)

কিন্তু তিনটি মেয়ে নিয়ে বিনি-পয়সায় এই বেকারের চলবে কী ক’রে?-
এ-রকম দুর্বল প্রশ্ন কোনও জোর পায় না।
মশাই, দুঃখ নয়, বেদনা নয়, মানবের কল্যাণও নয়- শক্তি চাই, শক্তি
আমরা শক্তির পূজারি
যার শক্তি আছে, মশাই, তার দুঃখই দুঃখ- তার অসুখ ও ধর্না-
তার কফ ও থুতুও বুলেটিনের জিনিস, মশাই
ইনকিলাব জিন্দাবাদ!

 

বেকার মাঝ বয়সি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment