মাটির উপর থেকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৫ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

মাটির উপর থেকে
কবিতা: মাটির উপর থেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

মাটির উপর থেকে উঠে একটা মই
খড়ের চালের ভিতর দিয়ে নক্ষত্রের দিকে চেয়ে আছে
এই শীতের সন্ধ্যায়
ঘরামিদের কাজ অনেক দিন হয় শেষ হয়ে গেছে
শেষ লেবু পেকে ঝ’রে গিয়েছে
কোথাও কোনও শব্দ নেই
কোনও মানুষ নেই
শুকনো পাতার ভিতর
একটা বিড়ালের ছানা
অনেক ক্ষণ পর্যন্ত
সম্ভাবনার মতো ছিল
বিবর্ণ মইয়ের সিঁড়ি বেয়ে
সিঁড়ি বেয়ে সিঁড়ি বেয়ে
বিড়ালহীন জীবহীন পৃথিবীর ভিতর হারিয়ে গেছে;
স্থবির নিস্তব্ধতাকে
খাদ্যহীন কাটির মতো
মাটির উপরে ফেলে রেখে।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷