আরও স্থির সত্য । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আরও স্থির সত্য কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আরও স্থির সত্য । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আরও স্থির সত্য

কবিতা: আরও স্থির সত্য
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আরও স্থির সত্য । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আরও স্থির সত্য পাব অন্তরীক্ষ থেকে?
হয়তো-বা মানবের মন থেকে এই পৃথিবীর
কোথায় রয়েছ তুমি হে সত্য গভীর-
দুর্গম ছায়ার নিচে কোনও দূর অরণ্যের
লুপ্তপ্রায় ব্যাঘ্রের মনে;

ত্যক্ত বাড়িটির ঐ জানালার পর্দায় সারা-দিন বায়ু-আলোড়নে;
আকাশের মেঘভাঙা স্তব্ধতার নিচে
যেই সব তরণীর ভিজে কাঠ পান করে ধূসর বাতাস
কোনও মৌন সমুদ্রের সুষুপ্তিতে;

চেয়ে আছে যেই রুগ্ন নিঃসঙ্গ গোগ্রাস
শ্মশানের ঐ পারে- নীলিমার পানে;
যে হলুদ পাতা কালো মৃত্তিকায় প’ড়ে থাকে চির-দিন;-
তাদের নিহিত আত্মা যেন আরও স্থিরতর বিনিয়োগ জানে।

 

আরও স্থির সত্য । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha