কর্পূরীর জলসায় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কর্পূরীর জলসায়
কবিতা: কর্পূরীর জলসায়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কর্পূরীর জলসায় যেতে হয়েছিল যেন অবশেষে ভৌতিক টানে
রাত্রি শেষ হয়ে গেল বহু প্রাথমিক ডিম চুবড়ির অন্ধকার ভরি
যেন ঢের জনরব- ছাড়পত্র হাতে নিয়ে বসেছিল- জলের চাটনি আর চুরুটের ঘ্রাণে
ঊষা এল অবশেষে গাঢ় লাল- মেঘের দুন্দুভি স্বাদে কারু-কারু কঙ্কাল বিদরি
আমি তাই বার হ’য়ে পড়িলাম- আতুর আত্মার মতো ঠেলা খেয়ে নিচু ঝোপে- বঁইচির কাঁটার ভিতর
অনেক সোনালি চিল সারা-রাত সসম্ভ্রমে ঘুমায়েছে- ঢের উঁচু নীড়ের বাতাসে
বৃহস্পতি নক্ষত্রের প্রিয় হ’য়ে- এই বার উড়ে যায় গোমেদের মতো মেঘে- সূর্যের তরে
একটি স্ফটিক শব্দে; যেন দূর রৌদ্রের কিশোরীরা শুধু এই ধ্বনি ভালোবাসে।

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷