সংগ্রাম কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সংগ্রাম কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সংগ্রাম কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সংগ্রাম কবিতা

কবিতা: সংগ্রাম কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সংগ্রাম কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সংগ্রাম- অপচয়;- অপচয়- পীবর সংগ্রাম।
সমস্ত পৃথিবী ভ’রে এই আজ রাত্রি আসিবার আগে সুর
রয়েছে নিরস্ত মেঘ কালো হয়ে অসীম আকাশে
গণিতগণনাহীন ভবিষ্যৎ আছে

আমরা মাছির মতো গিল্টি-করা চিমনির পাশে
উড়িতেছি। (রুদ্রর সস্মিত সম্মুখে)
(সোনার- জলের- শস্য ফলাতেছি)
থাকুক-না মৃত্তিকা বিস্তৃত
রৌরবের বর্ণ নিয়ে বাংলার থেকে দূর প্যালেস্টাইনে
ঐ সব মেঘ স্থির তবু।

আমাদের রক্ত শুধু বিধ্বংসের প্ররোচনা ভরে:
সব শ্রুতি নষ্ট হয়ে যাক এক কালান্তক ঝড়ে
এই চায়; করতলে আমলকী ছিঁড়ে ফেলে দেখা দিক
সিংহের বিসদৃশ নখ;
ওই সব মেঘ স্থির- কঠিন প্রশান্ত বিচারক।

 

সংগ্রাম কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha